• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিল বিজিবি

নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (২৩ আগস্ট) বাহিনীর সব সদস্য একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান হিসেবে দেন।

 

রাতে বিজিবি সদর দফতরের মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সদস্যরা তাদের একদিনের বেতন দেওয়ার পাশাপাশি বন্যার্ত এলাকাগুলোতে নিরলসভাবে উদ্ধার ও ত্রাণ বিতরণের কাজ চালিয়ে যাচ্ছেন।

এছাড়া বিজিবি বন্যার্তদের সহায়তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে ৫০০টি পরিবারের মাঝে বিতরণের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছে।

শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর পক্ষে বিজিবি সদর দফতরের পরিচালক লে. কর্নেল মীর মনোয়ার আলী ছাত্র সমন্বয়কদের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন।

 

মনোয়ার আলী বলেন, বিজিবি মহাপরিচালক ছাত্র সমন্বয়কদের এ মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এধরনের মহৎ কাজে ছাত্রদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

এদিকে বিজিবির বিভিন্ন রিজিয়ন, সেক্টর ও ব্যাটালিয়নের উদ্যোগে দেশের উত্তর-পূর্ব অঞ্চলের বন্যা দুর্গত এলাকার অসহায় মানুষদের উদ্ধার কার্যক্রম, ত্রাণ সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর
https://slotbet.online/